Bangladesh-India | শেখ হাসিনার বক্তব্যের জের, ভারত সফর অনিশ্চিত তারেকের! কী বললেন বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার?
Sunday, August 9 2026, 5:30 pm

Key Highlightsআগামী মাসে ভারতে ব্রিকস সম্মেলনে আসার কথা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। তাঁর সেই সফর অনিশ্চিত হয়ে গেল।
৫ আগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভারচুয়াল সাংবাদিক সম্মেলনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক জটিল অবস্থায় পৌঁছেছে। আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের ১২ ও ১৩ তারিখ নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন। তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। জল্পনা, নয়াদিল্লি থেকে হাসিনার সাংবাদিক সম্মেলনের পর তারেক ব্রিকস সম্মেলনে ভারত সফর এড়াতে পারেন। বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই সম্মান করি। আমার মতে, যদি দুই রাষ্ট্রনেতার (নরেন্দ্র মোদি ও তারেক রহমান) আলোচনা হয়, তবে অনেক সমস্যার সমাধান হবে। আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের পথ খোলে। এখানে কোনও নেতিবাচক দিক নেই। সবটাই ইতিবাচক।’’
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- বাংলাদেশ পুলিশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- ভারত
- তারেক রহমান
- নয়াদিল্লি
- শেখ হাসিনা


