Bangladesh | পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার ওসমান হাদি খুনে অভিযুক্ত দুই দুষ্কৃতী!

Sunday, March 8 2026, 3:05 pm
Bangladesh | পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার ওসমান হাদি খুনে অভিযুক্ত দুই দুষ্কৃতী!
highlightKey Highlights

রবিবার, হাদি খুনে জড়িত থাকার অভিযোগে এ রাজ্য থেকে গ্রেপ্তার করা হল দুই মূল অভিযুক্তকে।


গত ১২ ডিসেম্বর বাংলাদেশের ঢাকার বক্স কালভার্ট রোড এলাকায় ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনার পরে গা ঢাকা দিতেই তারা সীমান্ত পেরিয়ে এ রাজ্যে আশ্রয় নিয়েছিল বলে অনুমান করা হয়েছিল। রবিবার হাদি খুনে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেন। ধৃত ফয়সালই হাদী খুনের মূল অভিযুক্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File