Bangladesh | WHO -র আঞ্চলিক প্রধানের পদ থেকে ইস্তফা হাসিনা-কন্যার, উঠেছে জালিয়াতির অভিযোগ
Thursday, September 10 2026, 4:49 am

Key Highlightsবিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন বাংলদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র পদ থেকে ইস্তফা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। গত বছর তিনি WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস-র কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। সূত্রের খবর, পুতুলের বিরুদ্ধে একাধিক অনিয়ম এবং জালিয়াতির অভিযোগ তোলে ইউনুস সরকার। তারপরই হাসিনাকন্যাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার পর্যন্ত ‘অবৈতনিক ছুটি’তে ছিলেন পুতুল। অবশেষে ইস্তফা দিলেন তিনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- শেখ হাসিনা
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইস্তফা পত্র
- জালিয়াতি


