Bangladesh | ভারতে বাংলাদেশী চর ঢোকানোর চেষ্টা পাকিস্তানের! চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে আটক সন্দেহভাজন
Friday, November 20 2026, 3:45 pm

Key Highlightsবাংলাদেশী সন্দেহে হোসেন মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বছর তিরিশের সেলিম মূলত বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
জরুরি খবর! পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে চ্যাংরাবান্ধা সীমান্তে আটক সন্দেহভাজন বাংলাদেশী। ধৃতের নাম হোসেন মোহাম্মদ সেলিম। কোচবিহার থেকে বছর ত্রিশের এই ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ। সূত্রের খবর, পর্যটন ভিসায় ভারত প্রবেশ করেছিল সেলিম। এরপর উত্তরবঙ্গের বিভিন্ন সামরিক ঘাঁটিতে রেইকি করে সে। বাগডোগরা-হাসিমারার সংবেদনশীল এলাকা ছিল সেলিমের বিচরণক্ষেত্র। তার কাছে একটি ভিজিটিং কার্ড পাওয়া গেছে, যেখানে পাকিস্তান হাইকমিশনের কর্মী আনিল আসগরের নাম লেখা রয়েছে। গোয়েন্দাদের মতে, উত্তরবঙ্গের সীমান্ত এলাকা থেকে নিয়মিত পাকিস্তানে খবর পাঠাতো সে। বর্তমানে আটক সেলিমকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, আইবি (IB), NIA বিএসএফ-এর গোয়েন্দা শাখা এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- দেশ
- পাকিস্তান
- রাজ্য
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- কোচবিহার


