Bangladesh | আইন মেনেই বাংলাদেশে প্রত্যার্পণ করা হবে হাসিনাকে! সম্পন্ন আইনি প্রক্রিয়াও, দাবি বাংলাদেশের মন্ত্রীর

Saturday, November 14 2026, 4:22 pm
Bangladesh | আইন মেনেই বাংলাদেশে প্রত্যার্পণ করা হবে হাসিনাকে! সম্পন্ন আইনি প্রক্রিয়াও, দাবি বাংলাদেশের মন্ত্রীর
highlightKey Highlights

তিনি জানিয়েছেন, আইন মেনেই বাংলাদেশে প্রত্যার্পণ করা হবে হাসিনাকে। শুধু তাই নয়, এই সংক্রান্ত আইনি প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে দাবি তাঁর।


হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে আনুষ্ঠানিকভাবে ভারত কোনও মন্তব্য না করলেও এবার চাঞ্চল্যকর দাবি করলেন বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভারত দুইটি শর্ত রেখেছে: এক, হাসিনাকে বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা ফেরৎ নিতে হবে; দুই, তাঁকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে। অর্থাৎ শর্তের মাধ্যমে হাসিনার সুবিচার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে চেয়েছে ভারত সরকার। সূত্রের খবর, হাসিনা সম্প্রতি ঢাকা থেকে পাসপোর্টের জন্য আবেদন করেছেন, যা তাঁর পদচ্যূতির পর বাংলাদেশ সরকারের সঙ্গে প্রথম যোগাযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File