Bangladesh | ঈদের দিনই অগ্নিগর্ভ পদ্মাপাড়, নামাজের পরই ভাঙচুর-লুটপাট, ফরিদপুরের আহত কমপক্ষে ৮!

Saturday, March 21 2026, 3:53 pm
Bangladesh | ঈদের দিনই অগ্নিগর্ভ পদ্মাপাড়, নামাজের পরই ভাঙচুর-লুটপাট, ফরিদপুরের আহত কমপক্ষে ৮!
highlightKey Highlights

শনিবার সকালে নমাজের পরই ফরিদপুরের গোপীনাথপুর গ্রামে অশান্তি ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই গ্রামজুড়ে ভয়াবহ পরিস্থিতিতি তৈরি হয়।


পদ্মাপাড়ের বাংলাদেশে ঈদের দিন অশান্তি। শনিবার সকালে ফরিদপুরের গোপীনাথপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই গ্রামজুড়ে ভয়াবহ পরিস্থিতিতি তৈরি হয়। একপক্ষের নেতৃত্বে ছিলেন ইসমাইল মুন্সী (৬৫) এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন কামরুল মিয়া (৪৫)। শনিবার ইদের নমাজের পর ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন দুই গোষ্ঠীর লোকজন। অভিযোগ, প্রায় ৮ থেকে ১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। অবাধ লুটপাট চলেছে এলাকায়। কিছু বাড়িতে অগ্নিসংযোগও করে দেওয়া হয়। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File