Bangladesh | বাংলাদেশে অসংখ্য বাসে আগুন-ককটেল বিস্ফোরণ! ৫১৫ সন্দেহভাজনকে আটক পুলিশের

Sunday, September 20 2026, 2:41 pm
Bangladesh | বাংলাদেশে অসংখ্য বাসে আগুন-ককটেল বিস্ফোরণ! ৫১৫ সন্দেহভাজনকে আটক পুলিশের
highlightKey Highlights

লাগাতার বাসে আগুন, ককটেল বোমা বিস্ফোরণ-সহ একাধিক অরাজক ঘটনায় ৫১৫ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।


তারেকের বাংলাদেশে শিঁকেয় আইনশৃঙ্খলা। টানা কয়েক শুক্রবার ছুটির দিন লক্ষ্য করে রাজধানী ঢাকার গুলশান, মালিবাগ, মহাখালী ও কাফরুল-সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন এবং ঝটিকা মিছিল বের করেছে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লিগ। এঘটনায় এখনও অবধি ৫১৫ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, শুক্রবার জুম্মার নমাজের সময় ভিড়কে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা কয়েক মিনিটে নাশকতা চালিয়ে আবার ভিড়ে মিশে যাচ্ছে। শনিবার ভোররাতে পদ্মাপাড়ের রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পার্ক করে রাখা একটি লোকাল বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মিরপুর-১ ওভারব্রিজের নিচে অভিজাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। একের পর এক এই ঘটনায় চাঞ্চল্য বাংলাদেশে




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File