Bangladesh | গ্রেপ্তার বাংলাদেশের প্রাক্তন স্পিকার শিরিন শরমিন চৌধুরী! স্বর্ণশিল্পী খুনের মামলায় আটক তিনি
Tuesday, April 7 2026, 5:42 am

Key Highlightsবাংলাদেশের জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার ও আওয়ামি লিগের নেত্রী শিরিন শরমিন চৌধুরীকে সোমবার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ।
বদলের বাংলাদেশে গ্রেপ্তার সংসদ সদস্য। সূত্রের খবর, সোমবার রাতে বাংলাদেশের জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার ও আওয়ামি লিগের নেত্রী শিরিন শরমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, এদিন তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ। ২০২৪ সালের ২৭ অগস্ট গণ অভ্যুত্থানের সময়ে রংপুরের সোনার গয়না তৈরির কারিগর মুসলিম উদ্দিন (৩৮) নামে এক যুবক খুনের মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এই মামলায়ই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- গ্রেফতার
- পুলিশ প্রশাসন


