Muhammad Yunus | যমুনার বাড়ি ছাড়ছেন মহম্মদ ইউনূস! থাকবেন কোথায়? বাংলাদেশ ছাড়ছেন তিনি?

Friday, February 20 2026, 5:04 am
Muhammad Yunus | যমুনার বাড়ি ছাড়ছেন মহম্মদ ইউনূস! থাকবেন কোথায়? বাংলাদেশ ছাড়ছেন তিনি?
highlightKey Highlights

হাসিনা সরকারের পতনের পর, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সরকারি এই অতিথি ভবনকে নিজের বাসভবন বানিয়ে নিয়েছিলেন মহম্মদ ইউনূস।


বাংলাদেশে গঠিত হয়েছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। সূত্রের খবর, ইতিমধ্যেই নয়া প্রধানমন্ত্রীর জন্যে সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ এসেছে। যমুনার বাড়ি ছাড়ছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের হর্তাকর্তা মহম্মদ ইউনুস। ডিএমপির পুলিশ কর্মকর্তা মীর আসাদুজ্জামান জানিয়েছেন যমুনায় বেশ কিছু সংস্কার করা হবে। তারপরে এখানে সপরিবারে থাকতে আসবেন তারেক রহমান। আনুমানিক দুই মাস সময় লাগতে পারে। সূত্রের খবর, মার্চের তৃতীয় সপ্তাহে একটি অনুষ্ঠানে যোগ দিতে জাপানে যাবেন মহম্মদ ইউনূস। তারপর আবার বাংলাদেশে ফিরে আসবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File