Bangladesh-India | বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত নিয়োগ বিদেশমন্ত্রকের! কে এই দীনেশ ত্রিবেদী?
Tuesday, April 28 2026, 6:08 am

Key Highlightsএতদিন বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত ছিলেন প্রণয় বর্মা। এবার তাঁর জায়গা নিতে চলেছেন প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী।
ভারত বাংলাদেশ সম্পর্কে নয়া মোড়। বিদেশমন্ত্রকের তরফে গতকালই একটি বিবৃতি প্রকাশ হয়েছে, বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হচ্ছে প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে। খুব শীঘ্রই তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গঠনের পর প্রথমে দলের সাধারণ সম্পাদক, পরে রাজ্যসভার সাংসদ, তারও পরে সাংসদ ও মন্ত্রী হয়েছিলেন দিনেশ ত্রিবেদী। ২০২১ সালের মার্চ মাসে তিনি বিজেপিতে যোগ দেন। গুজরাটি হলেও বাংলা ভাষা ও বঙ্গ সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহল তিনি। বাংলাদেশে নতুন সরকার গঠনের পর থেকেই ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক ধীরে ধীরে মসৃণ হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- ভারতীয় বিদেশমন্ত্রী
- নয়াদিল্লি
- দেশ


