Bangladesh | অগ্নিগর্ভ বাংলাদেশ! বেতন বৃদ্ধিসংঘর্ষ ও ট্রেনে আগুন, নামল সেনা!

Tuesday, November 10 2026, 12:00 pm
Bangladesh | অগ্নিগর্ভ বাংলাদেশ! বেতন বৃদ্ধিসংঘর্ষ ও ট্রেনে আগুন, নামল সেনা!
highlightKey Highlights

ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মাঝেই নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ।


ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মাঝেই নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ। ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। সোমবার ফরিদপুরে বাসে আগুন দেওয়ায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় এক চালকের। এছাড়া মঙ্গলবার ভোরে নেত্রকোনায় মোহনগঞ্জ স্টেশনে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের চারটি বগিতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্দোলন ও সহিংসতার জেরে ইতিমধ্যে ৬৭০টি বস্ত্র কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File