Bangladesh | বুধেও লাগাতার বিক্ষোভ, পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে রাজি বাংলাদেশ!
Wednesday, November 4 2026, 2:22 pm

Key Highlightsবুধবারও পুলিশ এবং পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গাজিপুর এবং ঢাকার সাভারে। আর এরই মধ্যে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা জানানো হয়েছে।
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে উত্তাল বাংলাদেশ। বুধবারও পুলিশ এবং পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকার সাভার-আশুলিয়া, গাজিপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলে। এরই মধ্যে বুধবার, পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করার জন্য বৈঠকে বসলো শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠনের ঘোষণা করেছেন তিনি। ওই বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির দাবি, ১ ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করতে বোর্ডের একমত হয়েছে সব পক্ষ। নতুন মজুরি কাঠামো বাস্তবায়িত হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- বাংলাদেশ প্রতিদিন
- বিক্ষোভ


