WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Sheikh Hasina | দেশত্যাগের তিনমাস পর প্রথম প্রকাশ্যে বিবৃতি দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Sunday, November 3 2024, 1:37 pm

Key Highlights৩ নভেম্বর, বাংলাদেশে জেলহত্যা দিবস, এই প্রসঙ্গে ফেসবুকে আওয়ামি লিগের ভেরিফায়েড পেজে বিবৃতিটি আপলোড করা হয়।
দেশ ত্যাগের পর প্রথম প্রকাশ্যে বিবৃতি দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ নভেম্বর, বাংলাদেশে জেলহত্যা দিবস, এই প্রসঙ্গে ফেসবুকে আওয়ামি লিগের ভেরিফায়েড পেজে বিবৃতিটি আপলোড করা হয়। বিবৃতিতে শেখ হাসিনা বলেন,”আজকের অবরুদ্ধ বাংলাদেশ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে পরিণত হয়েছে। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। এখন শোক পালনের অধিকার নেই।’’ তার বক্তব্য, সময়ের পরিক্রমায় সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হবে। উল্লেখ্য, তিনমাস আগে ছাত্র জনতা বিক্ষোভের জেরে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন হাসিনা।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- শেখ হাসিনা


