Bangladesh Durgapuja | মাটির মাতৃপ্রতিমায় ঝলমল করছে শ্বেতশুভ্র ৩৫ হাজার মুক্তো! সাতক্ষীরার পুজোয় চমক

Sunday, October 18 2026, 5:34 pm
Bangladesh Durgapuja | মাটির মাতৃপ্রতিমায় ঝলমল করছে শ্বেতশুভ্র ৩৫ হাজার মুক্তো! সাতক্ষীরার পুজোয় চমক
highlightKey Highlights

বাংলাদেশের সাতক্ষীরার বুড়িয়া সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের পুজোয় অভিনবত্বের ছোঁয়া।


এপার বাংলার মতো ওপর বাংলায় মেতে উঠেছে মাতৃআরাধনায়। সোসাইলা মিডিয়ায় ভাইরাল বাংলাদেশের সাতক্ষীরার বুড়িয়া সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের পুজো। ৩৫ হাজার মুক্তোয় সাজানো হয়েছে প্রতিমা (Durga Puja 2026)। দেবী দুর্গার পাশাপাশি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীও সেজেছে সাদা সোনালী মুক্তোয়। উদ্যোক্তারা জানিয়েছেন, পুজোর এই বিশেষ আয়োজনের মোট বাজেট প্রায় ৪ লক্ষ টাকা। বাংলাদেশের সংবাদমাধ্যমে বলেন, ‘এ বছর আমরা একটু অন্যরকম আয়োজনই করেছি। প্রায় ৩৫ হাজার মুক্তো দিয়ে প্রতিমাকে সাজানো হয়েছে। বাংলাদেশে এর আগে এ রকম প্রতিমা হয়েছে বলে মনে হয় না। আমরা ৪ লক্ষ টাকার মতো বাজেট ধরে এগোচ্ছি। মুক্তোর খরচই ১ লক্ষ টাকার বেশি। শিল্পীকে দিতে হবে প্রায় দেড় লক্ষ টাকা। আনুষঙ্গিক খরচ মিলিয়ে ৪ লক্ষের কাছাকাছি হবে।’ অভিনব এই প্রতিমা দেখতে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় জমেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File