Bangladesh | ৪০ জন যাত্রী নিয়ে ৩০-৬০ ফুট গভীরে পড়লো বাস, মৃত্যু অন্তত ১৮ জনের! নিখোঁজ বহু!

Thursday, March 26 2026, 5:40 am
Bangladesh | ৪০ জন যাত্রী নিয়ে ৩০-৬০ ফুট গভীরে পড়লো বাস, মৃত্যু অন্তত ১৮ জনের! নিখোঁজ বহু!
highlightKey Highlights

বুধবার প্রায় ৪০জন যাত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনার জন্য দৌলতদিয়া ফেরিঘাটের তিন নম্বর ঘাটের পন্টুনে দাঁড়িয়েছিল বাসটি।


বাংলাদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু অন্তত ১৮ জনের। নিখোঁজ বহু। বুধবার প্রায় ৪০জন যাত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনার জন্য দৌলতদিয়া ফেরিঘাটের তিন নম্বর ঘাটের পন্টুনে দাঁড়িয়েছিল বাসটি। সেই সময় হাসনাহেনা নামে একটি ফেরি এসে পন্টুনে সজোরে ধাক্কা মারে। যার ফলে ফেরির ধাক্কায় পন্টুনটি ভেঙে যায় আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চল্লিশ জন যাত্রীকে নিয়ে পদ্মায় পড়ে যায়। কয়েকজন যাত্রী সাঁতরে কোনওবভাবে তীরে উঠতে পারলেও, বহুজন ডুবে যাওয়া বাসটির ভিতরে আটকে পড়েন। বাসটি নদীর তিরিশ থেকে ষাট ফুট গভীরে তলিয়ে গিয়েছে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File