Bangladesh | ‘জয় বাংলা’ স্লোগানে ভোট চাইলো হাসিনার দল, পদ্মাপাড়ের বাংলাদেশে বিএনপি-আওয়ামি জোট!
Wednesday, February 4 2026, 6:09 pm

Key Highlightsমঙ্গললার মাদারিপুরের শিবচরে বিএনপি প্রার্থীর সমর্থনে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান তুলে ভোট চাইলেন আওয়ামি লিগের ২০ জন নেতাকর্মী।
সামনেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। এরই মাঝে দ্বন্ধ ভুলে দীর্ঘদিনের রাজনৈতিক ‘শত্রু’র পাশে দাঁড়াচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল। এদিন মঙ্গললার মাদারিপুরের শিবচরে বিএনপি প্রার্থীর সমর্থনে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান তুলে ভোট চাইলেন আওয়ামি লিগের ২০ জন নেতাকর্মী। উল্লেখ্য, মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের শাসনে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামি লিগ। জোট গঠন করে ইউনুস বধের প্রচেষ্টা করছে শেখ হাসিনার দল। কট্টরপন্থী জামাতদের রুখতে সংঘবদ্ধ হয়ে চেষ্টা চালাচ্ছে দুই শত্রু দল।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- শেখ হাসিনা


