Durga Puja | পুজো মণ্ডপের আশেপাশে আমিষ ব্যবহারে নিষেধাজ্ঞা, পুজোর আয়োজকদের বার্তা বিশ্ব হিন্দু পরিষদের!

Friday, August 28 2026, 9:08 am
Durga Puja | পুজো মণ্ডপের আশেপাশে আমিষ ব্যবহারে নিষেধাজ্ঞা, পুজোর আয়োজকদের বার্তা বিশ্ব হিন্দু পরিষদের!
highlightKey Highlights

দুর্গাপুজো মণ্ডপের পবিত্রতা ও সনাতনী ঐতিহ্য রক্ষায় প্যান্ডেলের আশেপাশে আমিষ খাবার বিক্রি ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)।


দুর্গাপুজো মণ্ডপের পবিত্রতা ও সনাতনী ঐতিহ্য রক্ষায় প্যান্ডেলের আশেপাশে আমিষ খাবার বিক্রি ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য নির্গুণানন্দ জানান, পুজোয় আমিষ খাওয়া পুরোপুরি বন্ধের কথা বলা হচ্ছে না, তবে প্রতিমার পবিত্রতা রক্ষায় মণ্ডপের সংলগ্ন এলাকায় আমিষের ছোঁয়া আটকানো জরুরি। নিতান্তই আমিষ বিক্রি করতে হলে তা মণ্ডপ থেকে দূরে নির্দিষ্ট স্থানে করতে হবে।পুজো কমিটিগুলি এই নির্দেশনা না মানলে সংগঠনিক ‘হস্তক্ষেপ’-এর হুঁশিয়ারিও দিয়েছে VHP। পাশাপাশি, ‘উৎসব সবার’ স্লোগানে আপত্তি তুলে তারা স্পষ্ট জানায়, রীতিনীতি রক্ষার দায়িত্ব শুধু হিন্দুদেরই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File