Bama Kali Dance | শান্তিপুরের দুই বামা কালী নাচের জায়গা বদল কতৃপক্ষের, চলবে সিসিটিভির নজরদারি!
Friday, November 6 2026, 3:34 pm

Key Highlightsমানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবর্তন করা হয়েছে মায়ের নৃত্যস্থল। বেজপাড়ার বিশাল ফাঁকা মাঠে ওই নাচের আয়োজন করা হয়েছে।
শান্তিপুরের দুই বামা কালী জগৎবিখ্যাত। ছোট বামা কালীর নিরঞ্জনের নৃত্য এখন শুধু শান্তিপুর নয়, দেশ-বিদেশেও ব্যাপক জনপ্রিয়। এতদিন চার রাস্তার মোড়ে রাস্তায় এই নৃত্য পরিবেশিত হত। তবে চোরবাগানের ঘটনার পর থেকে তৎপর প্রশাসন। এবার সেই নৃত্য বড়বাজারের পরিবর্তে মন্দিরের নিকটবর্তী বেজপাড়া মাঠে অনুষ্ঠিত হবে। মন্দির সংলগ্ন একটি খেলার মাঠে বাঁশের ব্যারিকেড ও একাধিক অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। শুক্রবার নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, মহকুমা শাসক এবং রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা শান্তিপুরের একাধিক প্রতিমা নিরঞ্জন ঘাট পরিদর্শন করেন। প্রশাসন জানিয়েছে, দর্শনার্থীদের সুবিধার্থে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও করা হচ্ছে মাঠের চারপাশে।
- Related topics -
- পুজো ও উৎসব
- রাজ্য
- শান্তিপুর
- কালীপূজা


