Ballon d'Or | ব্যালন ডি'অর জিতলেন হ্যারি কেন! ইংল্যান্ডের দীর্ঘ ২৫ বছরের অপেক্ষা শেষ
Tuesday, October 27 2026, 3:06 am

Key Highlightsকিলিয়ন এমবাপে, লামিনে ইয়ামালকে পিছনে ফেলে দিলেন বায়ার্ন মিউনিখের এই ৩৩ বছরের তারকা।
জল্পনায় সিলমোহর পড়লো। ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের হ্যারি কেন। সোমবার লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামালকে পিছনে ফেলে দিলেন বায়ার্ন মিউনিখের এই ৩৩ বছরের তারকা। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন ব্রাজ়িলের কিংবদন্তী ফুটবলার রোনাল্দো নাজ়ারিও। দীর্ঘ ২৫ বছর পর ব্যালন ডি’অর-এর মঞ্চে কোনো ইংরেজ ফুটবলারের ভাগ্যে শিঁকে ছিড়লো। ২০০১-এ ইংল্যান্ডের তারকা ফুটবলার মাইকেল ওয়েনের হাতে উঠেছিল ব্যালন ডি’অর খেতাব। ২০২৬ এ পেলেন হ্যারি। বায়ার্নের হয়ে ৬১, ইংল্যান্ডের জার্সিতে ১২ — ৬৫টি ম্যাচে ৭৩ গোল করেছেন এই ফুটবল তারকা। চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন ১৪টি গোল। সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপের চেয়ে একটি কম। বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের ফুটবল টিমের (পুরুষ) সর্বোচ্চ গোলদাতাও (১৪) এখন তিনিই।


