Balendra Shah | দিল্লিতে পা দিলেন বলেন্দ্র শাহ, ‘নতুন’ নেপাল গড়তে ভারতের সাহায্য চাইলেন পড়শি প্রধানমন্ত্রী!
Sunday, November 22 2026, 3:53 pm

Key Highlights‘নতুন’ নেপাল গড়তে ভারতের সহযোগিতা চাইছেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সেই লক্ষ্যেই প্রথম বিদেশ সফরে দিল্লিকে বেছে নিয়েছেন তিনি।
হড়পা বানে বিপর্যস্ত নেপাল এখনও ক্ষত সরিয়ে উঠতে পারেনি। এরই মাঝে রবিবার দু’দিনের সফরে দিল্লিতে এলেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক হওয়ার কথা। বৈঠকে উঠে আসতে পারে ১০ দফা পরিকল্পনা সহ জলবায়ু সংকট, ‘অগ্নিবীর’ কর্মসূচির আওতায় গোর্খা সৈন্য নিয়োগ, বাণিজ্য, উন্নয়নে অংশীদারিত্ব, জ্বালানি, জলসম্পদ-সহ বিভিন্ন বিষয়। বিপর্যয় কাটিয়ে ‘নতুন নেপাল’ পুনর্গঠনে দিল্লির কাছে প্রায় ২০০ কোটি ডলারের সাহায্য চেয়েছে নেপাল। সেই বিষয়েও আলোচনা হতে পারে। প্রথম বিদেশ সফরে চিনকে এড়িয়ে ভারতকে বেছে নেওয়ায় চাঞ্চল্য বিশেষজ্ঞদের মধ্যে। যদিও গত ১৫ নভেম্বর থেকে ১১ দিনের জন্য বলেন্দ্র তাঁর দলের ২০ জনকে সাংসদকে চিন সফরে পাঠিয়েছেন।


