Balagarh Mini Port | কলকাতা বন্দরের চাপ কমাতে বলাগড়ে তৈরি হচ্ছে মিনি বন্দর,দ্বিতীয়ায় সম্পন্ন হলো ভূমিপুজো!
Monday, October 12 2026, 2:36 pm

Key Highlightsকলকাতা বন্দরের চাপ কমাতে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হুগলির বলাগড়েই তৈরি হতে চলেছে একটি মিনি বন্দর।
কলকাতা বন্দরের চাপ কমাতে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হুগলির বলাগড়েই তৈরি হতে চলেছে একটি মিনি বন্দর। দুর্গাপুজোর দ্বিতীয়ায় সোমবার এই প্রকল্পের সংযোগকারী রাস্তা ও ব্রিজ নির্মাণের আনুষ্ঠানিক ভূমিপুজো সম্পন্ন হয়। শ্রীপুর চরে প্রায় ৫৩৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ আগামী দুবছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রায় ৯০০ একর জমির উপর গড়ে ওঠা এই মিনি বন্দরে পোর্ট টার্মিনাল ও দুটি জেটি তৈরি হবে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে জলপথ, সড়কপথ ও রেল যোগাযোগের উন্নতির পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক অবস্থারও ব্যাপক পরিবর্তন ঘটবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হুগলি


