Bisleri | পশ্চিমবঙ্গেই Bisleri-র জলের নমুনাতে ব্যাকটেরিয়া! কী বললো জল সংস্থা?

Sunday, November 29 2026, 5:30 am
Bisleri | পশ্চিমবঙ্গেই Bisleri-র জলের নমুনাতে ব্যাকটেরিয়া! কী বললো জল সংস্থা?
highlightKey Highlights

জলপাইগুড়িতে বিসলেরি সংস্থার কারখানায় তৈরি PB201 ব্যাচের জল পরীক্ষা করে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পেয়েছে খাদ্য সুরক্ষা দফতর।


বিসলেরি (Bisleri) সংস্থার প্যাকেটজাত পানীয় জলের গুণমান নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। এবার পশ্চিমবঙ্গের বড় খবর হয়ে উঠেছে এই বিতর্ক! কারণ জানা গিয়েছে, জলপাইগুড়িতে বিসলেরি সংস্থার কারখানায় তৈরি PB201 ব্যাচের জল পরীক্ষা করে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পেয়েছে খাদ্য সুরক্ষা দফতর। তবে সংস্থার দাবি, বেসরকারি দুটি পরীক্ষাগারে পরীক্ষা করিয়ে তারা জলের নমুনায় কোনও সমস্যা খুঁজে পায়নি। দুই পরীক্ষার রিপোর্টে এই পার্থক্য কেন, তা খতিয়ে দেখতে এবার এফএসএসএআই (FSSAI)-এর দ্বারস্থ হয়েছে বিসলেরি ইন্টারন্যাশনাল। তারা জানিয়েছে, জলের যে ব্যাচে ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে বলে দাবি, সেটি ইতিমধ্যেই ফিরিয়ে নেওয়া হয়েছে। এদিকে শুধু বিসলেরি নয়, প্যাকেটজাত পানীয় জলের একাধিক সংস্থার উপর নজরদারি বাড়িয়েছে খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা। বিভিন্ন ব্র্যান্ডের জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালাচ্ছে তারা। পাশাপাশি, নামী পানীয় জলের ব্র্যান্ডের মতো দেখতে নাম বা লেবেল ব্যবহার করে যে সংস্থাগুলি ক্রেতাদের বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File