Ayushman Bharat card | ‘আয়ুষ্মান দিবস’-এ উপভোক্তাদের হাতে উঠছে কার্ড! আজ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার ঘোষণা শুভেন্দুর
Sunday, August 16 2026, 5:44 am

Key Highlightsআজ দুপুর ৩টেয় নেতাজি ইন্ডোরে আয়োজিত স্বাস্থ্য দপ্তরের অনুষ্ঠানে প্রকল্পের শুভ সূচনা হতে চলেছে। উপভোক্তাদের কেন্দ্রীয় ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের কার্ড বিতরণ শুরু হবে আজ থেকেই।
রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। এদিনই প্রথমবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। আজ দুপুর ৩টেয় নেতাজি ইন্ডোরে আয়োজিত স্বাস্থ্য দপ্তরের অনুষ্ঠানে কেন্দ্রীয় ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের কার্ড বিতরণ শুরু হবে। আজ থেকে যাঁরা আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমার আওতায় নেই, তাদের জন্য সমান সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্প চালু হবে। আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা দুই প্রকল্পই আধার কার্ডের সঙ্গে সংযুক্ত। ফলে হাসপাতালে শুধুমাত্র আধার কার্ড নিয়ে গেলেই মিলবে পরিষেবা।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- ভারত
- স্বাস্থ্য
- স্বাস্থ্যকেন্দ্র
- স্বাস্থ্য সচিব
- স্বাস্থ্যদপ্তর


