Ayodhya Ram Temple Prasad | রাম মন্দিরের 'প্রসাদ'-এর নামে বিক্রি হচ্ছে সাধারণ মিষ্টি! কাঠগড়ায় আমাজন, দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা!

Wednesday, August 19 2026, 4:54 pm
Ayodhya Ram Temple Prasad | রাম মন্দিরের 'প্রসাদ'-এর নামে বিক্রি হচ্ছে সাধারণ মিষ্টি! কাঠগড়ায় আমাজন, দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা!
highlightKey Highlights

সাধারণ মিষ্টিকে ‘প্রসাদ’ হিসাবে বিক্রি করা হচ্ছে বলে দাবি। এর জেরে বিপাকে অনলাইন বিপণি সংস্থা আমাজন।


রাম মন্দিরের প্রসাদের নামে দেদার বিকোচ্ছে সাধারণ মিষ্টি! বিপাকে অনলাইন বিপণি সংস্থা আমাজন। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ)-র তথ্য অনুযায়ী, আমাজনে ‘বিহারি ব্রাদার্স’-সহ একাধিক ব্র্যান্ডের মিষ্টি বিক্রি হচ্ছে। মিষ্টির প্যাকেটের গায়ে লেখা ‘অযোধ্যার শ্রী রাম মন্দিরের প্রসাদ’, ‘ভগবান রামের আশীর্বাদ’ ইত্যাদি। ‘শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট’-এর অনুমতি না নিয়েই রাম মন্দিরের প্রসাদ বলে মিষ্টিগুলি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। তালিকায় রয়েছে ঘিয়ের লাড্ডু, খোয়ার লাড্ডু, বুন্দির লাড্ডু দুধের পেড়া ইত্যাদি। সিসিপিএ সাফ জানিয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ‘প্রসাদ’, ‘মহাপ্রসাদ’ বা ‘ভোগ’ বিক্রি করা যাবে না। এর জেরে আমাজনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে কেন্দ্র। আগামী ১৫ দিনের মধ্যে দিতে হবে জরিমানার টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File