Ayodhya Ram Mandir | চুরির জের, রামমন্দির বন্ধ VIP পাস! কিভাবে বুক করবেন দর্শনের টিকিট? জেনে নিন

Key Highlightsমোবাইল নম্বর বা ই-মেলের মাধ্যমে OTP ভেরিফিকেশন করে ব্যক্তিগত তথ্য জমা দিলেই পাস তৈরি হবে। উৎসবের সময় আগে থেকেই বুকিং করা ভালো।
দান ও চাঁদা সংক্রান্ত বিতর্কের পরেই শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট ভিআইপি দর্শনের সুবিধা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাক্তন মহাসচিব চম্পত রাই-সহ তিন ট্রাস্টির ডিজিটাল আইডিও নিষ্ক্রিয় করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, এবার থেকে সকল ভক্তকেই সাধারণ লাইনে দাঁড়িয়ে রামলালার দর্শন করতে হবে। তবে দীর্ঘক্ষণ লাইনে না দাঁড়িয়ে সুলভ দর্শনের জন্য রাম মন্দিরের সরকারি ওয়েবসাইট থেকে অনলাইনে তৎকাল পাস বুক করতে পারবেন। নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করার পর হোমপেজের নীচের দিকে পাস বুকিং-এর লিঙ্কে ক্লিক করতে হবে। মোবাইল নম্বর বা ই-মেল আইডির মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করে লগ-ইন করতে হবে। তারপর নাম, বয়স এবং পরিচয়পত্রের তথ্যসহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। রামলালার সাধারণ দর্শনের সময় প্রতিদিন সকাল ৭টা থেকে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত। দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।


