Ayodhya Ram Mandir | কট্টর হিন্দু? মদ্যপান করেন? ভিড় সামলাতে পারেন? রামমন্দিরের CEO পদে বসতে লাগবে কী কী যোগ্যতা?
Wednesday, August 12 2026, 6:39 am

Key Highlightsইন্টারভিউর আগের তাঁদের একটি গুগল ফর্ম পূরণ করতে বলা হয়েছিল। সেখানে প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি প্রার্থীদের ধর্মীয় বিশ্বাস, আচার-আচরণ, খাদ্যাভ্যাস সম্পর্কেও নানা খুঁটিনাটি এবং ব্যক্তিগত বিষয় জানতে চাওয়া হয়।
রামমন্দিরের অনুদান চুরি নিয়ে বিতর্কের পরেই ফের মন্দিরের প্রশাসনিক কাঠামো বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই শুরু হয়েছে মন্দিরেরমন্দিরের প্রশাসনিক কাঠামো বদলের সিদ্ধান্ত। ইতিমধ্যেই ১৮ জন প্রার্থীর নাাম বেছে নেওয়া হয়েছে। মঙ্গলবার তাঁদের ১০ জনের ইন্টারভিউ হয়। সূত্রের খবর, ইন্টারভিউয়ের আগে আবেদনকারীদের একটি গুগল ফর্ম পূরণ করতে বলা হয়েছিল। তাতে প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি প্রার্থীদের ধর্মীয় বিশ্বাস, আচার-আচরণ, খাদ্যাভ্যাস সম্পর্কেও নানা খুঁটিনাটি এবং ব্যক্তিগত বিষয় জানতে চাওয়া হয়। ইন্টারভিউয়ে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে, তাঁরা পৈতে পরেন কি না কিংবা তাঁরা আমিষ খাবার খান কি না, মদ্যপানের অভ্যাস রয়েছে কি না। প্রার্থীদের পরিবার, তাঁদের আগের কাজ, ভিড় সামলানোর অভিজ্ঞতা আছে কিনা প্রশ্ন করা হয়েছে ইন্টারভিউতে।


