Ayodhya Ram Mandir | রাম মন্দিরে নতুন CEO নিয়োগ, ২৪ ঘন্টায় হাজার বেশি আবেদন, কী কী যোগ্যতা লাগবে?

Wednesday, July 15 2026, 4:26 pm
Ayodhya Ram Mandir | রাম মন্দিরে নতুন CEO নিয়োগ, ২৪ ঘন্টায় হাজার বেশি আবেদন, কী কী যোগ্যতা লাগবে?
highlightKey Highlights

নিয়োগের বিজ্ঞপ্তি জারির পর ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচন কমিটির অফিসিয়াল ইমেল আইডি-তে আবেদনের বন্যা বয়ে গিয়েছে।


অযোধ্যায় রাম মন্দিরে চুরির ঘটনায় তোলপাড় দেশ। ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন ট্রাস্টের প্রধান চম্পত রায়। এবার নিজেদের ভাবমূর্তি বাঁচাতে এবং অনুদানের প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনতে মন্দিরে পেশাদার চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট। মঙ্গলবার মন্দিরের নতুন সিইও নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। নিয়োগের বিজ্ঞপ্তি জারির পর ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচন কমিটির অফিসিয়াল ইমেল আইডি-তে হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে খবর। আগামী ১৮ জুলাই আবেদনের শেষ তারিখ। আবেদনের জন্যে প্রার্থীর বয়স হতে হবে ৫০-৭০ বছর। প্রার্থীকে ন্যূনতম ২০ বছর উচ্চপদস্থ সরকারি বা প্রশাসনিক পদে কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তাঁকে অযোধ্যার স্থায়ী বাসিন্দা হতে হবে। হিন্দি এবং ইংরেজি, দুই ভাষাতেই সমানভাবে পারদর্শী হতে হবে। রামচন্দ্রের প্রতি অগাধ আনুগত্য থাকতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File