Ayodhya | কী কী উপকরণ লাগবে বোমা তৈরিতে? খাতায় ছক কষছিল অযোধ্যার মেডিক্যাল পড়ুয়া! দ্রুত গ্রেপ্তার পুলিশের

Sunday, August 2 2026, 4:06 am
Ayodhya | কী কী উপকরণ লাগবে বোমা তৈরিতে? খাতায় ছক কষছিল অযোধ্যার মেডিক্যাল পড়ুয়া! দ্রুত গ্রেপ্তার পুলিশের
highlightKey Highlights

সূত্রের খবর, কাগজের উপরে একটি গোল বৃত্তের মধ্যে বোমা তৈরির পদ্ধতি লেখা ছিল। নিচে একটি বোমার ছবি এবং কয়েকটি ডটও চিহ্নিত করা ছিল।


অযোধ্যার এক মেডিক্যাল কলেজের পড়ুয়ার খাতায় আঁকা বোমা তৈরির খুঁটিনাটি! শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অযোধ্যার রাজর্ষি দশরথ অটোনোমাস স্টেট মেডিক্যাল কলেজে। ইতিমধ্যেই, প্রথম বর্ষের ওই পড়ুয়া মহম্মদ সরফরাজকে আটক করেছে পুলিশ। কলেজ সূত্রে খবর, শুক্রবার রাতে কলেজের এক্স-রে রুমে ডিউটিতে ছিলেন ওই প্যারামেডিকেল মেডিসিনের ছাত্র। সেখানে বসে কাগজে কিছু লিখছিলেন তিনি। ডিউটি শেষ হলে ওই কাগজ ফেলে রেখেই ফিরে যান সরফরাজ। সকালে অন্য পড়ুয়ারা নোটটি খুঁজে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। কলেজ সূত্রে খবর, ওই কাগজের উপরে একটি গোল বৃত্তের মধ্যে বোমা তৈরির পদ্ধতি লেখা ছিল। নিচে একটি বোমার ছবি এবং কয়েকটি ডটও চিহ্নিত করা ছিল। শনিবার সকালে ওই পড়ুয়াকে ভাড়াবাড়ি থেকে আটক কড়া হয়েছে। পড়ুয়ার মোবাইল ফোন, ল্যাপটপ, কল ডিটেলস, সিসিটিভি ফুটেজ এবং তার সমস্ত যোগাযোগ মাধ্যম খতিয়ে দেখছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File