Attack on Indian Ship | ইয়েমেন উপকূলে ভারতীয় জাহাজে ড্রোন হামলা, উদ্ধার ১৪ নাবিক, কড়া ভারত

Wednesday, August 5 2026, 5:30 am
Attack on Indian Ship | ইয়েমেন উপকূলে ভারতীয় জাহাজে ড্রোন হামলা, উদ্ধার ১৪ নাবিক, কড়া ভারত
highlightKey Highlights

ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমএসভি ফাইজ নুরে ওলিয়া’ (MSV Faize Noor E Oliya)-এ মিসাইল হামলার অভিযোগ।


ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে এবার ভারতীয় জাহাজে হামলা। ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমএসভি ফাইজ নুরে ওলিয়া’-এ মিসাইল হামলার অভিযোগ উঠেছে। হামলার জেরে জাহাজটি উল্টে যায়। জাহাজটিতে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক ছিলেন। ইয়েমেনের নিরাপত্তা বাহিনী সকলকে নিরাপদে উদ্ধার করেছে। এই হামলার তীব্র নিন্দা করেছে ভারত। কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক পোস্টে লিখেছেন, ‘ভারত এই নিরস্ত্র জাহাজের উপর বিনা প্ররোচনায় হওয়া হামলার তীব্র নিন্দা জানায়। আমাদের নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। স্বস্তির বিষয়, ইয়েমেন কোস্ট গার্ডের সহায়তায় ১৪ জন নাবিকের সকলেই (যাঁদের মধ্যে ১৩ জন ভারতীয়) নিরাপদে উদ্ধার করা হয়েছে। এবং তাঁরা মোকা বন্দরে পৌঁছেছেন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File