Jammu & Kashmir | কুলগামে সিআরপিএফ জওয়ানদের উপর হামলা, আহত বাংলার এক জওয়ান!
Wednesday, November 11 2026, 4:11 pm

Key Highlightsজম্মু-কাশ্মীরের কুলগাম জেলার মির বাজার এলাকায় সিআরপিএফ জওয়ানদের ওপর অতর্কিত জঙ্গি হামলা চালাল লস্কর-ই-তৈবা।
জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার মির বাজার এলাকায় সিআরপিএফ জওয়ানদের ওপর অতর্কিত জঙ্গি হামলা চালাল লস্কর-ই-তৈবা। বুধবার দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ বাইকে চেপে এসে ৪৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এই হামলায় তিনজন জওয়ান আহত হয়েছেন। তাঁরা হলেন পশ্চিমবঙ্গের সন্তোষ চান্দ্রু, অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের সোমবীর সিং। জখম জওয়ানদের অনন্তনাগ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছে ১৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত লস্কর কমান্ডার লতিফ ভাট। ঘটনার পর থেকেই হামলাকারীদের ধরতে গোটা এলাকায় যৌথ অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
- Related topics -
- দেশ
- ভারত
- জম্মু-কাশ্মীর


