Nepal Flood | নেপালে বিপর্যয়ে অন্তত ৪,৫০০ নিখোঁজ, ভারতীয় রয়েছেন প্রায় ৩০০! মৃত্যু ৯০০ পার!
Tuesday, September 1 2026, 5:18 am

Key Highlightsভয়াবহ হড়পা বানের পর ষষ্ঠ দিনেও চরম সুড়ঙ্গ-বিপর্যয়ের মুখে নেপাল।
ভয়াবহ হড়পা বানের পর ষষ্ঠ দিনেও চরম সুড়ঙ্গ-বিপর্যয়ের মুখে নেপাল। রাসুয়া ও নুয়াকোট জেলার জলবিদ্যুৎ কেন্দ্রগুলির টানেলে এখনও ৯০০-র বেশি কর্মী আটকে রয়েছেন বলে আশঙ্কা। উদ্ধারকারীরা লাগাতার অক্সিজেন পাম্প করে চলেছেন, তবে ভারী কাদা-মাটির কারণে থার্মাল ড্রোনেও অনেক জায়গায় মানুষের গতিবিধি শনাক্ত করা যাচ্ছে না। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে এবং নেপাল ও চিন মিলিয়ে নিখোঁজ প্রায় ৫ হাজার, যার মধ্যে ৩০০ জন ভারতীয়ও রয়েছেন। দেবাঘাটের জঙ্গলে চলছে গণকবর খোঁড়ার কাজ। বিপর্যয়ের আগাম হিমবাহ সতর্কবার্তা না দেওয়ায় চিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছে নেপাল সরকার, যদিও বেজিং তা অস্বীকার করেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- প্রাকৃতিক দুর্যোগ
- হরপা বাণ


