Taratala Incident | তারাতলায় দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৩,নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম! ঘটনাস্থলে পৌঁছেই তৃণমূলকে তোপ মন্ত্রীর!

Wednesday, June 24 2026, 11:42 am
Taratala Incident | তারাতলায় দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৩,নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম! ঘটনাস্থলে পৌঁছেই তৃণমূলকে তোপ মন্ত্রীর!
highlightKey Highlights

তিনতলার ছাদের ঢালাইয়ের সময় তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা।


তিনতলার ছাদের ঢালাইয়ের সময় তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা। আটকে পড়েন অন্তত ৫০ থেকে ৬০ জন। অধিকাংশই শ্রমিক বলে জানা গিয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত প্রায় ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আটজনকে নিয়ে আসা হয়েছে পিজি হাসপাতালে। তিন জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। উদ্ধার কাজ চালাচ্ছে NDRF, দমকল, পুলিশ, সেনাবাহিনী। এদিকে নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। চালু করা হয়েছে তিনটি নম্বর-1070, 8697981070, 033 22143526 ও 033 22535185। খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী ও বেহালা পূর্বের বিধায়ক ইন্দ্রনীল খাঁ, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে-সহ অন্যান্য আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছেই ইন্দ্রনীল খাঁ তৃণমূলের আমলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে গোডাউনটি তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ তোলেন। জানা গিয়েছে, বন্দরের জমিতে তৈরি হচ্ছিল ওই চায়ের গুদামটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File