Pakistan | পাকিস্তানের রেললাইনের পাশে ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ২৪! দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলএ!
Sunday, May 24 2026, 8:54 am

Key Highlightsপাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কোয়েট্টায় জোরালো বিস্ফোরণে মৃত অন্তত ২৪!
পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কোয়েট্টায় জোরালো বিস্ফোরণে মৃত অন্তত ২৪! স্থানীয় পুলিশ জানিয়েছে, রবিবার চামান ফটকের কাছে রেললাইনের পাশে এই ভয়াবহ বিস্ফোরণে পাকিস্তানি সেনাকর্মীদের নিয়ে যাওয়া একটি ট্রেন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনের একটি বগিতে আগুনও ধরে যায়। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। ঘটনার পরে কোয়েট্টার সরকারি হাসপাতালগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে পেশোয়ারগামী জ়াফর এক্সপ্রেসকে কোয়েট্টা রেল স্টেশনেই আটকে রাখা হয়েছে। এদিকে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, তাদের আত্মঘাতী ইউনিট ‘মাজিদ ব্রিগেড’ এই হামলা চালিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- হামলা
- জঙ্গি হামলা
- বিস্ফোরণ


