Nepal Disaster | নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে রয়েছেন অন্তত ১০০ জন!
Friday, August 28 2026, 8:14 am

Key Highlightsনেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে অন্তত ১০০ জন আটকে রয়েছেন বলে খবর।
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে অন্তত ১০০ জন আটকে রয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নেপাল সেনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে ২টি সেনা কপ্টার পাঠানো হয়েছে। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানান, ‘ত্রিশূলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে বেশ কিছু মানুষ আটকে রয়েছেন। ইতিমধ্যেই ২টি হেলিকপ্টার পাঠানো হয়েছে ঘটনাস্থলে।’তবে এদিকে সেনার তরফে জানানো হয়েছে, গত বুধবার হড়পা বানের জেরে যে ভয়াবহ বিপর্যয় ঘটেছে, তাতে সুড়ঙ্গের মুখই চিহ্নিত করা যাচ্ছে না। ঘটনাস্থলে ত্রাণও পাঠানো হয়েছে। যাঁরা সুড়ঙ্গে আটকে রয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গেলেই যাতে ত্রাণ পৌঁছে দেওয়া যায়।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- ভূমিধস
- হরপা বাণ
- প্রাকৃতিক দুর্যোগ


