Assembly Election | সামনেই নির্বাচন, মোট ১ হাজার ৪৪৪ জন আধিকারিককে নিয়ে জোরকদমে চলছে ট্রেনিং

Thursday, February 5 2026, 3:25 pm
Assembly Election | সামনেই নির্বাচন, মোট ১ হাজার ৪৪৪ জন আধিকারিককে নিয়ে জোরকদমে চলছে ট্রেনিং
highlightKey Highlights

মোট ১ হাজার ৪৪৪ জন আধিকারিককে নিয়ে দু’দিন ধরে দিল্লির IIIDEM এ চলছে ট্রেনিং।


সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনকে মাথায় রেখে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন হতে হবে স্বচ্ছ, অবাধ এবং নিরপেক্ষ। কমিশন জানিয়েছে, অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষকদের মোতায়েন করা হবে। ইতিমধ্যেই দু’দিন ধরে দিল্লির IIIDEM এ ট্রেনিং দেওয়া হচ্ছে মোট ১ হাজার ৪৪৪ জন আধিকারিককে। এদের মধ্যে রয়েছে ৭১৪ জন জেনারেল অবজারভার, ২৩৩ জন পুলিশ অবজারভার, ৪৯৭ জন এক্সপেনডিচার অবজারভার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File