Assam Flood | ২৪ ঘণ্টায় মৃত ৩, আসামের বন্যায় মৃত্যু বেড়ে ৭৮! জলমগ্ন ৭ জেলা
Thursday, July 30 2026, 4:17 pm

Key Highlightsআগামী তিনদিনের জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। এদিকে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হয়েছে মৃত্যু হয়েছে তিন জনের।
অসমে তীব্র বন্যা পরিস্থিতি। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজ্যের ৬২২টি গ্রামের ৩ লক্ষ ৩২ হাজার ৬৩৯ জন প্রবল দুর্ভোগে দিন কাটাচ্ছেন। রাজ্যের সাতটি জেলা এখনও বন্যাকবলিত। তিন লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ৫৫০টি গ্রাম জলের নিচে। ২১ হাজার ৫২৩ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় সেরাজ্যে মৃত্যু হয়েছে তিন জনের। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮। এর মধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, অসম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে ৩০ জুলাই থেকে ১ আগস্টের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে নতুন করে বন্যা ও ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে।
- Related topics -
- দেশ
- আসাম
- বন্যা
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহবিদ
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- ভূমিধস
- বৃষ্টিপাত


