Assam Flood | বন্যায় বিপর্যস্ত অসম, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১! ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৩.১৫ লক্ষের বেশি মানুষ!

Key Highlightsটানা বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র নদ এবং তার একাধিক উপনদীর জলস্তর রাজ্যের বিভিন্ন জায়গায় বিপদসীমার উপরে বইছে।
ভয়াবহ আকার নিয়েছে অসমে বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র নদ এবং তার একাধিক উপনদীর জলস্তর রাজ্যের বিভিন্ন জায়গায় বিপদসীমার উপরে বইছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এর ফলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১। অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথোরিটি (ASDMA)-র তথ্য অনুযায়ী, সে রাজ্যের ১২টি জেলার ৭.০৫ লক্ষের বেশি মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে বন্যার প্রভাবে। অসমের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে গোলাঘাট, চরাইদেও, ডিব্রুগড়, হোজাই, নগাঁও, বিশ্বনাথ, জোরহাট, ধেমাজি, শিবসাগর, সোনিতপুর, কামরূপ (মেট্রো) এবং কার্বি আংলং। বন্যার জলে ৫৬,৬০৬.৭৭৭ হেক্টর কৃষিজমি ডুবে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স (NDRF), স্টেট ডিজ়াস্টার রেসপন্স ফোর্স (SDRF) এবং স্থানীয় প্রশাসন মিলিত ভাবে প্রায় ১,০০০ জনকে উদ্ধার করেছে। এ দিকে রাজ্য প্রশাসনের তৈরি ৩৬৩টি ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৩.১৫ লক্ষের বেশি মানুষ।
- Related topics -
- দেশ
- ভারত
- অসম
- বন্যা
- প্রাকৃতিক দুর্যোগ


