Asish Banerjee Death | 'কোনওদিন অন্যায় করিনি, দুর্নীতিকে প্রশ্রয়ও দিইনি'- সুইসাইড নোটে কী কী লিখলেন বিধায়ক আশিস?

Key Highlightsপ্রাক্তন মন্ত্রীর দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
রবিবার সকালে রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মিলেছে সুইসাইড নোটও। নোটে আশিস বন্দ্যোপাধ্যায় এক জায়গায় লিখেছেন, ‘রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে।’ আশিস লিখেছেন, “ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। কোনও দিনই কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। সেখানেও কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। রাজনৈতিক বাগ্বিতণ্ডা হয়েছে। কখনও শত্রুতার রূপ নেয়নি। সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। সারাজীবন এক পয়সা কোনও কাজের বিনিময়ে নিইনি।’’ তিনি আরও লিখলেন, ‘‘টিআরডিএ-তে জেনারেল মিটিং ছাড়া আর কোনও দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না। আমার চেক পাওয়ার ছিল না। আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এ বিষয়ে কোনও দিন কেউ আলোচনা করেননি। আমাকে অপমান (ম্যালাইন) করার জন্য যা সব করা হল, তাকে ধিক্কার জানাই। আজ তাই মনে হচ্ছে, রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে।” প্রাক্তন মন্ত্রী লিখেছেন, “আমার বংশের ছেলেদের রাজনীতি না করার পরামর্শ দিচ্ছি। ওরা ওদের নিজ নিজ কাজের মধ্যে থাক।”
- Related topics -
- রাজ্য
- বিধায়ক
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- আত্মহত্যা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল কাউন্সিলার
- টিএমসি
- তৃণমূল রাজ্যসভার সাংসদ


