Asian Games 2026 | এশিয়ান গেমসে ট্র্যাপ শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা!
Tuesday, September 29 2026, 8:16 am

Key Highlightsএশিয়ান গেমসে শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে ভারতের সোনা না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে ইতিহাস গড়লেন হরিয়ানার শুটার নীরু ধান্দা।
এশিয়ান গেমসে শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে ভারতের সোনা না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে ইতিহাস গড়লেন হরিয়ানার শুটার নীরু ধান্দা। মঙ্গলবার ট্র্যাপ শুটিংয়ের সিঙ্গলস ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পোডিয়ামের শীর্ষস্থান অধিকার করেন তিনি। এর আগে সকালে দলগত ইভেন্টে দেশ রুপো জিতলেও, ফাইনালে ঠান্ডা মাথায় নিখুঁত নিশানায় ২৮ পয়েন্টে সোনা নিশ্চিত করেন নীরু। জাপানের স্যাঁতসেঁতে আবহাওয়া ও বৃষ্টির চ্যালেঞ্জকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁর এই মাস্টারক্লাস জয় ভারতের ঝুলিতে পঞ্চম সোনা এনে দিল।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- এশিয়ান গেমস
- স্বর্ণ পদক


