Asian Games 2026 | এশিয়াডে জয়ের হ্যাটট্রিক, বিতর্ক এড়িয়ে রুপো রোশিবিনার

Thursday, September 24 2026, 5:31 am
Asian Games 2026 | এশিয়াডে জয়ের হ্যাটট্রিক, বিতর্ক এড়িয়ে রুপো রোশিবিনার
highlightKey Highlights

জাপানের আইচি-নাগোয়ায় বৃহস্পতিবার সকালে রুপো জিতলেন এই তারকা উশুকা।


চলতি এশিয়ান গেমসে আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টসের মঞ্চে দুর্দান্ত জয় ভারতের। বৃহস্পতিবার সকালে জাপানের আইচি-নাগোয়ায় রুপো জিতলেন এই তারকা উশুকা। শক্তিশালী চিনের জিয়াউ ঝাংয়ের বিরুদ্ধে ০:২ ব্যবধানে পরাস্ত হলেন ২৫ বছর বয়সি ভারতীয় কন্যা। টানা তিনটি এশিয়ান গেমসের আসর থেকে পদক ঝুলিতে পুরে হ্যাটট্রিক করলেন তিনি। এবছর এশিয়ান গেমসে রোশিবিনার অন্তর্ভুক্তি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল। উশুতে নির্বাচকদের প্রথম বাছাই ছিলেন দিব্যাংশী চৌধুরী। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। দিব্যাংশীর অভিযোগ ছিল রোশিবিনাই নাকি তাঁকে চোট দিয়েছিলেন। এশিয়ান গেমসে রুপো জিতে সব বিতর্ক হেলায় ওড়ালেন রোশিবিনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File