Asian Games 2026 | রুদ্ধশ্বাস লড়াই, এশিয়াড রোয়িংয়ে ব্রোঞ্জ বাগালেন সাতনাম-সলমন!
Thursday, September 24 2026, 6:32 am

Key Highlightsপ্রতিকূল পরিস্থিতি ও মানসিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে দেশকে পদক উপহার দিলেন ভারতের দুই রোয়ার সাতনাম সিং এবং সলমন খান।
এশিয়াডে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর পুরুষদের ডাবল স্কালস ইভেন্টের মেগা ফাইনালে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিলেন ভারতের দুই খেলোয়াড়। বৃহস্পতিবার নাগোয়ার রোয়িং ট্র্যাকে ভারতীয় জুটি সাতনাম ও সলমন ৬ মিনিট ১৩.২৫ সেকেন্ড সময় নিয়ে সগর্বে দেশের হয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে। ৬ মিনিট ১০.৪৯ সেকেন্ডে ফিনিশ করে রুপো নিশ্চিত করেন উজ়বেক প্রতিযোগী পাভেল সোরিন ও মেখরোজ়বেক মামাতকুলভ। সিঙ্গল স্কালসের হতাশা সত্ত্বেও ডাবল ইভেন্টে এই জয় ভারতের মুকুটে নতুন পালক যোগ করলো। উল্লেখ্য, আজ ভারতের হয়ে উশুতে রোশিবিনা দেবীর রুপো জিতেছেন।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়া
- এশিয়ান চ্যাম্পিয়নস
- এশিয়ান গেমস
- এশিয়া কাপ
- খেলোয়াড়
- ভারত


