Asian Games Hockey | এশিয়ান গেমসে সোনার বন্যা, হকিতে মালয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ভারত!
Saturday, October 3 2026, 3:26 pm

Key Highlightsমালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে ছেলেদের হকিতেও সোনা জিতল ভারত। এশিয়ান গেমস (Asian Games 2026) হকিতে প্রথমবার জোড়া সোনা পেল ভারত।
এশিয়ান গেমস ২০২৬-এর ১৪তম দিনে দারুণ সাফল্য পেলো ভারত। পুরুষদের হকিতে মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে সোনা জিতলো ভারতের ছেলেরা। আজ জোড়া গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। অধিনায়ক হিসেবে এশিয়ান গেমসে (Asian Games 2026) দ্বিতীয়বার হকিতে দেশকে সোনা এনে দিয়ে ইতিহাস গড়লেন হরমনপ্রীত। এই জয়ের ফলে ২০২৮ অলিম্পিকের যোগ্যতাও অর্জন করলো ভারত। প্রথমবার এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই হকিতে সোনা এলো। অন্যদিকে, পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে উত্তর কোরিয়ার হান চং সংকে ১১-৭ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন আমন সেহরাওয়াত। পুরুষদের ৯৭ কেজিতে ব্রোঞ্জ জিতলেন দীপক পুনিয়া।


