Asian Games 2026 | তিরন্দাজিতে মিক্সড ইভেন্টে সোনা জিতল ভারত! মিললো অলিম্পিকের ছাড়পত্রও
Wednesday, September 30 2026, 6:21 am

Key Highlightsবিশ্বের সেরা শক্তি দক্ষিণ কোরিয়াকে শুট অফে হারিয়ে করে সোনা ছিনিয়ে নিল ভারতের সাহিল রাজেশ যাদব ও চিকিথা তানিপার্থি জুটি।
সাতসকালে এশিয়ান গেমসে তিরন্দাজিতে নজির গড়ে সোনা বাগিয়েছে ভারতের মহিলা দল। কিছুক্ষনের মধ্যেই বুধবার কম্পাউন্ড মিক্সড টিমের ইভেন্টে ফের সোনা জিতল ভারত। দক্ষিণ কোরিয়াকে শুট অফে হারিয়ে করে সোনা ছিনিয়ে নিল ভারতের সাহিল রাজেশ যাদব ও চিকিথা তানিপার্থি জুটি। প্রথম থেকেই আক্রমণাত্মক ছন্দে তীর ছোড়া শুরু করে ভারতের সাহিল রাজেশ যাদব ও চিকিথা তানিপার্থি জুটি। বর্তমানে তিরন্দাজির বিশ্বের সেরা শক্তি দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিলো ভারতের খেলোয়াড়রা। ভারতের অষ্টম স্বর্ণপদক নিশ্চিত হওয়ার পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি ছাড়পত্রও পেয়ে গেল ভারতীয় দল।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়ান চ্যাম্পিয়নস
- এশিয়ান গেমস
- এশিয়া
- তিরন্দাজি বিশ্বকাপ
- ভারতীয় তিরন্দাজ
- তিরন্দাজ
- সোনা জয়ী
- সোনা


