Asia Cup match | ভারত-পাক ম্যাচে ফের হ্যান্ডশেক বিতর্ক! এশিয়া কাপে হাত মেলালেন না হরমনপ্রীত-ফতিমা

Saturday, September 5 2026, 4:19 pm
Asia Cup match | ভারত-পাক ম্যাচে ফের হ্যান্ডশেক বিতর্ক! এশিয়া কাপে হাত মেলালেন না হরমনপ্রীত-ফতিমা
highlightKey Highlights

এশিয়া কাপের ম্যাচে টসের আগে ও পরে একে অপরের সঙ্গে হাত মেলালেন না ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা।


শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলা এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এদিনও টসের আগে ও পরে একে অপরের সঙ্গে হাত মেলালেন না ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা। ফলে একবছর পরেও ভারত-পাক ক্রিকেটে হাত না মেলানোর পরম্পরা বজায় থাকলো। উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর, এই দুবাই স্টেডিয়ামেই এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করেননি ভারতীয় দল। পহেলগাঁও হামলার পরে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচ জিতে সেই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File