Ashok Nagar Ongc | চলতি মাসে অশোকনগরে শুরু তৈল উত্তোলনের কাজ, উদ্যোগী ONGC

Sunday, July 5 2026, 5:04 pm
Ashok Nagar Ongc | চলতি মাসে অশোকনগরে শুরু তৈল উত্তোলনের কাজ, উদ্যোগী ONGC
highlightKey Highlights

চলতি মাস থেকেই উত্তর ২৪ পরগনার অশোকনগরে বাইগাছি প্ল্যান্টে বাণিজ্যিক ভাবে খনিজ তেলের উত্তোলনের কাজ শুরু হতে পারে।


সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাস থেকেই উত্তর ২৪ পরগনার অশোকনগরে বাইগাছি প্ল্যান্টে বাণিজ্যিক ভাবে খনিজ তেলের উত্তোলনের কাজ শুরু হতে পারে। ONGC সূত্রে খবর, অশোকনগরে মোট সাতটি কূপ খনন করা হয়েছে। প্রথম পর্যায়ে বাইগাছি কেন্দ্রের একটি কূপ থেকে তেল উৎপাদন শুরু হতে পারে। সূত্রের খবর, বাইগাছির কূপটি ২ হাজার ৪৫০ মিটার পর্যন্ত খনন করা হবে। ইতিমধ্যেই ২ হাজার মিটারের বেশি খননকাজ হয়ে গিয়েছে। জোর কদমে চলছে ড্রিলিংয়ের কাজ। অশোকনগর বিধানসভা এলাকার ভুরকুণ্ডা, দৌলতপুর-সহ বাকি খনিজ তেলের কূপগুলিতেও চলছে কাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File