Arup Biswas | জামিনের মামলা থেকে সরে দাঁড়ালেন অরূপ বিশ্বাস, হাইকোর্টে এই একই মামলা নিয়ে যাচ্ছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী!
Tuesday, June 9 2026, 9:12 am

Key Highlightsমঙ্গলবার সকাল আচমকা সিদ্ধান্ত বদল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও, এদিন সকালে জানিয়ে দেওয়া হল সিদ্ধান্ত পরিবর্তনের কথা।
‘মেসি ইভেন্টে’টিকিটে কালোবাজারি, বেআইনি ভাবে টাকা তোলা, ভয় দেখানো, প্রতারণা সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। নোটিস দেওয়া হলেও হাজিরা দেননি তিনি। এরই মধ্যে মঙ্গলবার সকাল আচমকা সিদ্ধান্ত বদল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও, এদিন সকালে জানিয়ে দেওয়া হল সিদ্ধান্ত পরিবর্তনের কথা। আগাম জামিনের মামলা থেকে সরে দাঁড়ালেন অরূপ বিশ্বাস।তাঁর আইনজীবীরা আদালতের কাছে ‘নট প্রেস’ বলে দাবি করেন। অর্থাৎ তাঁরা এদিন জেলা আদালতে বিচারকের কাছে এই মামলা উপস্থাপন করতে চান না। আদালত সূত্রে জানা গিয়েছে, অরূপ বিশ্বাস হাইকোর্টে এই একই মামলা নিয়ে যাচ্ছেন। তাই এমন সিদ্ধান্ত।
- Related topics -
- শহর কলকাতা
- রাজনীতি
- রাজনৈতিক
- জামিন


