Arup Biswas summon | মেসিকাণ্ডে অস্বস্তিতে অরূপ বিশ্বাস, জামিন পেলেও ফের হাজিরা নির্দেশ পুলিশের

Sunday, July 5 2026, 4:10 pm
Arup Biswas summon | মেসিকাণ্ডে অস্বস্তিতে অরূপ বিশ্বাস, জামিন পেলেও ফের হাজিরা নির্দেশ পুলিশের
highlightKey Highlights

আগে তিনবার হাজিরা এড়িয়েছিলেন অরূপ। মামলায় আরও একবার তলবের নোটিস পাঠানো হল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে।


তিন তিনবার হাজিরা এড়ানো পর গত ১৮ জুন মেসিকাণ্ডে প্রথম থানায় হাজিরা দিয়েছিলেন অরূপ বিশ্বাস। এবার ওই মামলায় আরও একবার তলবের নোটিস পাঠানো হল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। আগামী মঙ্গলবার সকাল ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আগামী ১৭ অগাস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেই নির্দেশ আদালতের। এদিকে পুলিশি তলবের পরেই নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন অরূপ। বর্তমানে ঋতব্রত শিবিরের ভাইস প্রেসিডেন্টের পদ পেয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File