Arup Biswas | মেসিকাণ্ডে সোমবারই হাজিরা দিতে হবে, অরূপ বিশ্বাসকে সময় দিতে নারাজ পুলিশ!

Sunday, June 7 2026, 6:20 am
Arup Biswas | মেসিকাণ্ডে সোমবারই হাজিরা দিতে হবে, অরূপ বিশ্বাসকে সময় দিতে নারাজ পুলিশ!
highlightKey Highlights

মেসিকাণ্ডে হাজিরা দেওয়ার জন্য সপ্তাহ দু’য়েক সময় চেয়েছিলেন অরূপ। কিন্তু সেই সময়সীমা দিতে নারাজ বিধাননগর পুলিশ।


গত ১৭ মে মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, বেআইনি ভাবে টাকা তোলা, অপরাধমূলক ভীতি প্রদর্শন, প্রতারণা-সহ একাধিক ধারায় দায়ের হয়েছে এফআইআর। অরূপকে ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে সপ্তাহ দু’য়েক সময় চেয়েছিলেন তিনি। কিন্তু সময় দিতে নারাজ বিধাননগর পুলিশ। ৮ জুন, সোমবার সকাল ১১টার মধ্যে অরূপকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File