Arup Biswas | মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ বিশ্বাস, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ
Saturday, June 13 2026, 6:18 am

Key Highlightsআদালতের নির্দেশ মেনে, ৪৮ ঘণ্টা সময় রেখে হাজিরার প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে হাজিরার জন্য তৃতীয় নোটিস পাঠাল পুলিশ।
মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব পুলিশের। এ নিয়ে তৃতীয়বার বিধাননগর দক্ষিণ থানার পুলিশ নোটিস দিয়েছে তাঁকে। নোটিস গ্রহণ করার ৪৮ ঘণ্টার মধ্যে থানায় সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। উল্লেখ্য, বুধবার কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ পেয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তবে বারবার হাজিরা এড়ানোর জন্যে তীব্র ভর্ৎসনা করা হয়েছে তাঁকে। হাই কোর্ট জানিয়েছে, তদন্ত চলবে তবে পুলিশ গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ বিশ্বাস। তৃতীয় নোটিসে তিনি থানায় পৌঁছন কিনা সেটাই দেখার।


