India-China | 'অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ', ২৭ জায়গার নামকরণে চিনা আপত্তিকে ফুৎকারে উড়িয়ে দিলো ভারত!

Key Highlightsনামকরণের রণকৌশলে চিনের অস্ত্রেই চিনকে কুপোকাত করতে চলেছে ভারত।
নামকরণের রণকৌশলে চিনের অস্ত্রেই চিনকে কুপোকাত করতে চলেছে ভারত। সদ্য অরুণাচল প্রদেশ ও চিন অধিকৃত তিব্বতের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ২৭টি জায়গার ‘নাম বদলের’ প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে কর্যকর করেছে ভারত। সামনেই ভারতে ব্রিকস সম্মেলন। তার ঠিক আগে, সার্ভে অফ ইন্ডিয়া-র প্রকাশিত অরুণাচল প্রদেশের মানচিত্রে ওই নামকরণ যুক্ত জায়গাগুলি অন্তর্ভূক্ত করেছে দিল্লি। এদিকে চিন এই ২৭ জায়গায় ভারতের নামকরণের পদক্ষেপে আপত্তি তোলে। কিন্তু চিনের সেই আপত্তি ফুৎকারে উড়িয়ে এদিন দিল্লি জানিয়ে দিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, 'অরুণাচল হল ভারতের এক অবিচ্ছেদ্য অংশ। এটি একটি স্বতঃসিদ্ধ সত্য এবং কোনও কিছুই এই বাস্তবতাকে পরিবর্তন করতে পারে না।' দিল্লির সাফ কথা, 'অরুণাচল প্রদেশের ‘সার্ভে অফ ইন্ডিয়া’-র মানচিত্রে আনুষ্ঠানিকভাবে এদের চিহ্নিত করার লক্ষ্য হল এদের সঠিক স্বীকৃতি ও বৃহত্তর জনসমাজে এ বিষয়ে আরও ভালো সচেতনতা গড়ে তোলা।'
- Related topics -
- দেশ
- ভারত
- চিন
- ভারত-চিন সীমান্ত
- অরুণাচল প্রদেশ


